রোজদিন ডেস্ক :
রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতাসীন হওয়ার পর একাধিক কল্যাণ কর প্রকল্পের সুফল মিলেছে। আজ নবান্নে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানান। বলেন, রাজ্যের চার জেলা, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়্গ্রাম ও পুরুলিয়া ধন ধান্যে প্রকল্পর অনুমোদন মিলেছে। সড়ক যোজনায় ১ হাজার কোটি টাকা, ২ কোটি মানুষ কে ১২৫ দিনের কাজ দেওয়া হবে, আবাস যোজনায় ১ লক্ষ বাড়ির অনুমোদন পাওয়া গেছে।
আগামী ১৫ আগস্টের মধ্যে আবাস যোজনার তালিকা তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
আজ রাজ্যে অরণ্য সপ্তাহের সূচনাতে ও বন বিতানের অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও ওখানে গাছের চারা রোপন করেন।
পরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে একাধিক কল্যাণ কর কাজের জন্য মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেন। প্রাক্তন সরকারের আমলে রাজ্যে বহু কেন্দ্রীয়
প্রকল্প রূপায়ণে বাধা দেওয়া হোত বলে জানান। রাজ্যের মানুষ তাঁদের অধিকার রক্ষায় ভোট দিয়েছেন। গরিব মানুষ তাঁদের অধিকার পাবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা মানুষের মাথায় ছাদ, পেটে ভাত দেওয়ার নীতি নিয়েছেন। এই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

Be the first to comment