পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে ১ হাজার কোটি। ২৪০০ কিলোমিটার রাস্তা জন্য এসেছে টাকা। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষদের আয় সুনিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলায় ১২৫ দিনের কাজে চিহ্নিত ২ কোটি ৫৬ লক্ষ।
  2. কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আগের সরকারের আমলে কাজ হয়নি। তারা কোনও সহযোগিতা করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের খুব দ্রুত বিকাশ হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশেও দাঁড়াবে সরকার। আবাস পেতে যাতে দেরি না হয় তার জন্য প্রথমে ১ লাখ ঘর দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারত সরকার সবরকম সাহায্য করবে।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গল। বিভিন্ন বিল্ডিং প্ল্যান পাশ করার সময়ে নির্দিষ্ট শতাংশ সবুজ রাখার কথা বলা হয়। কিন্তু বিল্ডিং তৈরির সময়ে গাছ লাগানোর নিয়ম কেউ মানে না। তরাই-ডুয়ার্সের অবস্থা দেখে কষ্ট হয়। সব ধ্বংস করেছে, গাছকেও ছাড়েনি।
  4. পঞ্চায়েত আইনে বড় বদল হওয়ার সম্ভাবনা রাজ্যে। নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতাতেও আসতে পারে বদল। আগামী শুক্রবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর সেখানেই পেশ করা হতে পারে এই নতুন বিল।
  5. পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েতের দুর্নীতির জন্য সরকারের দিকে আঙুল ওঠে। তাই আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বদল আনতে এই আইন আনা হবে।
  6. সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের ওবিসি মর্যাদা বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার।
  7. কলকাতা পুরনিগমের পুর প্রশাসক স্মিতা পান্ডে মঙ্গলবার জানান, প্রথম পর্যায়ে ১৬০টি বহুতলের অডিট করা হয়েছে। তাতে ১১টি নির্মীয়মান বহুতল কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন।
  8. বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, গোয়েন্দা পুলিশ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে উদ্ধার ২ কোটি টাকার বেশি নগদ। নিউ টাউনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একই সঙ্গে উদ্ধার করা হয় একাধিক টাকা গোনার অত্যাধুনিক মেশিন ও বাজেয়াপ্ত করা হয় চারটি গাড়ি ও একটি স্কুটি। এই গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয় একজন মহিলা-সহ সাতজনকে।
  9. মঙ্গলবার আলিপুরদুয়ার ডিভিশনের পুন্ডিবাড়ি এলাকার মধ্য কালারায়ের কুটি এলাকায় রেললাইন মেরামতির সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ২ ঠিকা শ্রমিকের।  মৃত শ্রমিক অসীম সরকার (৫৫) এবং সুধীন বিশ্বাস (৫০) সাজেরপার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
  10. উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে চালককে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে।
  11. ব্রাউন সুগার বিক্রি নিয়ে গন্ডগোল। ফোন করে বাড়ি থেকে ডেকে এক যুবককে এলোপাথারি হাঁসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ। কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্ৰামের ঘটনা। পুলিশ জানিয়েছে , মৃতের নাম আশরাফুল শেখ (৩২) ।
  12. পঞ্চায়েত থেকে কোন পরিষেবা না পাওয়ার প্রতিবাদে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করল স্থানীয় বাসিন্দারা।
  13. বিজেপিকে হুমকি মামলায় হুমায়ুন কবীরকে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল পুলিশ। প্রথম বারে হাজিরা না দিলেও মঙ্গলবার হাজিরা দিলেন নওদার বিধায়ক।
  14. সোমবার গভীররাতে রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে মন্দির চত্বরে প্রবেশ করে দুষ্কৃতীরা। একাধিক দানবক্স ভেঙে দানের টাকাপয়সা নিয়ে চম্পট দেয় তারা বলে অভিযোগ।
  15. মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালাকোটে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*