রোজদিন ডেস্ক :
বিহারের বাঁকিপুর উপ নির্বাচনে মনোনয়ন পত্র পেশ করলেন ভোট কুশলি প্রশান্ত কিশোর। হলফনামা অনুযায়ী তাঁর ঘোষিত সম্পদ প্রায় একশো কোটি টাকা। তাঁর চিকিৎসক স্ত্রীর সম্পদের পরিমাণ আর ও বেশি, ১০২ কোটি টাকা।
বিজেপি সভাপতি নীতিন নবীনের ইস্তফা দেওয়ায় বাঁকিপুর আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ জুলাই উপ নির্বাচন। বিজেপি এই আসনে যুব নেতা নীরজ কুমার সিনহা কে প্রার্থী করেছে। প্রথমে অভিষেক কুমার কে এই আসনের প্রার্থী করলেও পরে দল তাঁকে প্রত্যাহার করে নেয়।
প্রশান্ত কিশোর বলেন, এটি শুধু তাঁর মনোনয়ন পত্র পেশ নয়, বিহারের রাজনীতির পরিবর্তনের ডাক, যেখানে অপরাধের রেকর্ড সম্পন্ন ব্যক্তি দের আসন ছাড়া উচিত।

Be the first to comment