২১ জুলাই পালনে শহিদ মিনার সরেজমিনে পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ অন্যরা

Spread the love

রোজদিন ডেস্ক : 
এবার ২১ জুলাই শহিদ মিনারে শহিদদের স্মৃতি তর্পণ করতে চায় প্রদেশ কংগ্রেস৷ সেখানে যদি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজে আসতে চান, স্বাগত। তবে এলে তাঁকে স্বীকার করতে হবে, কংগ্রেস ছেড়ে তিনি ভুল করেছিলেন। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই সব বক্তব্য ঘিরে জল্পনা চলছে।
শহিদ মিনারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুভঙ্কর সরকার আজ সেখানে যান। সঙ্গে অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি সহ অন্য নেতা রা ছিলেন।
প্রদেশ,কংগ্রেস সভাপতি জানান, এখন উনি (মমতা ব্যানার্জি) বলেন, ওঁর চার পাশে শুধু বেইমান রা ছিলেন। কিন্তু উনি কেন কংগ্রেস ছেড়েছিলেন প্রশ্ন তুলে বলেন, যদি আবার আসেন, তবে ওঁকে রাহুল গান্ধীর, কংগ্রেসের আদর্শ মেনে চলতে হবে।
দলের তরুণ নেতা আশুতোষ চ্যাটার্জি বলেন, এবার তাঁরা শহিদ মিনারে শহিদ তর্পণ করবেন। তৃণমূল কে কটাক্ষ করে বলেন, এখন তো তৃণমূল বলেই কিছু নেই! বালিশ মূল, চটি মূল এই সবই আছে। চাল চুরির মত ২১ জুলাই এর কর্মসূচিও ওরা চুরি করেছিল বলে তোপ দাগেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ২১ জুলাই এর কমিশন, ফাইলের কি হোল? কেন মনীশ গুপ্তকে উনি মন্ত্রী করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর কোথায়?
বর্তমান মুখ্যমন্ত্রী ও এক সময় কংগ্রেসে ছিলেন, উনি ও ২১ জুলাই এর ফাইল খুলুন বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, এবার সাবেক যুব কংগ্রেসের এই ২১ জুলাই তিন ভাগে বিভক্ত। গত বছর অবধি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বিপুল সমারোহে এই কর্মসূচি পালন করেছেন, এখন কোথায় তা পালন করবেন বোঝা যাচ্ছে না।
সূত্রের খবর, তিনি ব্রিগেডে সমাবেশ করতে চাইলে অনুমতি মিলবে, কিন্তু তা যে এখন আর সম্ভব নয়, তা জেনেই এই কথা বলা হচ্ছে, এমনটাই মনে করেন রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*