- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে মহাকাল মন্দির, বিশ্বনাথ মন্দির নব সাজে সেজে উঠেছে। তারকেশ্বর মন্দিরকেও আমরা সেই ভাবে সাজিয়ে তুলব।’
- শুভেন্দু অধিকারী বলেন, বিগত সরকার সব সময়ে একটা চোখ বন্ধ করে রাখত। রাজা, জমিদারি চলে গিয়েছে। লোকধর্ম পালন করতে হয়। কোনও সরকারেরই একচোখ বন্ধ করে রাখা উচিত নয়।
- শুভেন্দু অধিকারী বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে আমিও উৎসাহিত, অনুপ্রাণিত হয়েছি। আবহাওয়া ভালো থাকলে প্রত্যেক সোমবার পুণ্যার্থীদের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।’
- শীর্ষ আদালত থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। মঙ্গলবার সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিলও প্রত্যাহার করেছে।
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এককালের সুবিধাভোগীরাই আজ অভিষেকের বিরুদ্ধে সবথেকে বেশি মুখ খুলছে। অথচ তাঁরাই একসময় আইপ্যাক থেকে সুবিধা নিয়েছেন। নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছ। আজ তারা অভিষেকের বিরুদ্ধে বলছে।
- পুরসভার প্রায় শতাধিক কর্মী জুন মাসের বেতন এখনও পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর তাম্রলিপ্ত পুরবোর্ডকে শোকজ করল।
- হাওড়া মেট্রো স্টেশন থেকে সব মিলিয়ে ৬ কেজি ৪০০ গ্রাম ওজনের রুপোর বাট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য অন্তত ১৪ লক্ষ টাকা। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অতনু পাত্র।
- কলকাতা পুরনিগমের পুর প্রশাসক স্মিতা পান্ডে মঙ্গলবার জানান, প্রথম পর্যায়ে ১৬০টি বহুতলের অডিট করা হয়েছে। তাতে ১১টি নির্মীয়মান বহুতল কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন।
- সুপ্রতিম সরকারকে এডিজি, সিআইডি পদ থেকে সরিয়ে পাঠানো হলো এডিজি টেলিকম বিভাগে।
- বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিবর্তন। হেডকোয়ার্টার জোনাল হলেন অতীশ বিশ্বাস।

Be the first to comment