পুর নিয়োগ দুর্নীতি, মদন মিত্রর স্ত্রী,দুই পুত্রকে তলব ইডি-র

Spread the love

রোজদিন ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর স্ত্রী ও দুই পুত্রকে তলব করলো ইডি। আগামী সপ্তাহে তাঁদের ইডি দফতরে ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে মদন মিত্রর বাড়ি, অফিসে তল্লাশি চালায় ইডি। গত বছরে পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর বাড়ি তল্লাশি করেছিল সিবিআই।
এবার তাঁর স্ত্রী ও দুই পুত্র স্বরূপ ও শুভরূপ মিত্রকে ডাকা হোল।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তিনি ও তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে ইডি।
এবার মদন মিত্রর পরিবার ইডি-র তলব পাওয়ায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*