রোজদিন ডেস্ক: তারকেশ্বর আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার জানিয়েছেন। এইদিন তিনি ওখানে শ্রাবণী মেলার উদ্বোধন করেন। তীর্থযাত্রী দের জন্য এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেন।
শ্রাবণ মাসে শিবের পীঠস্থান তারকেশ্বরে ভক্তদের ঢল নামে। মুখ্যমন্ত্রী জানান, এবার শ্রাবণী মেলা জাতীয় মেলা হয়ে উঠবে।
প্রাক্তন সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ওই আমলে এই স্থান অবহেলিত ছিল। শ্রাবণ মাসে তারকেশ্বরে ভক্তরা বাঁকে জল নিয়ে মন্দিরে পুজো দিতে যান। এবার জলযাত্রীদের জন্য শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি ৫ কিমি অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রতি সোমবার তাঁদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হবে।
তাঁর আশা, কাশী বিশ্বনাথ, উজ্জ্বয়িনী ইত্যাদির মত তারকেশ্বর ও সেজে উঠবে। দূর দূরান্তের ভক্তদের আকর্ষণ করবে।
রাজ্য সরকার রাষ্ট্র বাদ,দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি কে মর্যাদা দিয়ে রাজ্য কে এগিয়ে নিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment