রোজদিন ডেস্ক: রানিগঞ্জে বিখ্যাত লেখক, ইতিহাসবিদ , গবেষক রাহুল সাংকৃত্যায়নের মূর্তি আচমকা উধাও হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রগতিশীল মানুষজন এর প্রতিবাদে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতি রা সিসি টিভি বন্ধ করে এই গর্হিত কাজ করেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও প্রশ্নের মুখে। ১৯৯৩ সালে বিশিষ্ট এই চিন্তাবিদ, প্রগতিশীল ধ্যান ধারণার প্রতিমূর্তি রাহুল সাংকৃত্যায়নের শতবর্ষ উপলক্ষে রানিগঞ্জে এই মূর্তি স্থাপন করা হয়েছিল। এতদিন পর রহস্য জনক ভাবে কি করে তা উধাও হোল তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মানুষ।
সারা দেশের মধ্যে এখানেই তাঁর পূর্নাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল, রানিগঞ্জবাসী যা গর্বের সঙ্গে স্মরণ করেন।
বুধবার এর প্রতিবাদে তাঁরা সিহারশোল এলাকায় মিছিল করবেন বলে জানা যায়।

Be the first to comment