মধ্য প্রাচ্যে সংঘাতের শুরু থেকে এই পর্যন্ত ১৩ ভারতীয়র মৃত্যু, ৩ জন নিখোঁজ!

Spread the love

রোজদিন ডেস্ক: চলতি বছর মধ্য প্রাচ্যে সংঘাতের শুরু থেকে এই পর্যন্ত ১৩ ভারতীয় প্রাণ হারিয়েছেন , ৩ জন এখন ও নিখোঁজ। মঙ্গলবার সরকারি সূত্রে এই খবর জানা যায়। সম্প্রতি মধ্য প্রাচ্যে ফের অশান্তি চলেছে। ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক কার্যকলাপ জারি রাখার পক্ষে সওয়াল করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের দুটি জাহাজে আক্রমণ ও এক ভারতীয়র মৃত্যু তে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।
এই বিষয়ে বিদেশ মন্ত্রক ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করেছে,হরমুজ প্রণালী তে ভারতীয় জাহাজে হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে।
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে বিবদমান দুই দেশ আলোচনায় বসুক ভারত চায়।
উল্লেখ্য, মধ্য প্রাচ্যে অশান্তি র জেরে ভারত সহ একাধিক দেশ জ্বালানি সহ নানা সমস্যায় পড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*