রোজদিন ডেস্ক: রাজস্থানে গত দু মাসে সরকারি হাসপাতালে ১৮ প্রসূতি র মৃত্যুতে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। কোটা, বিকানীর, যোধপুর, ভিলওয়ারা, বাঁসওয়ারার এই সব ঘটনার প্রেক্ষিতে সরকার সব গর্ভবতী নারীদের ভাল ভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী গজেন্দ্র সিং খিমসর সোমবার এই সব নিয়ে বিশেষজ্ঞ দের সঙ্গে বৈঠক করেন৷ ভিলওয়ারা ও বাঁসওয়ারায় দুটি সরকারি হাসপাতাল পরিদর্শন ও করেন। ইতিমধ্যে বহু নারী সন্তান জন্মের পর ই শেষ নিশ্বাস ফেলেছেন। সদ্যোজাত সন্তান দের নিয়ে দিশাহারা তাঁদের পরিবার পরিজন। কি ভাবে এই মৃত্যু হচ্ছে তা রহস্য বলে স্বাস্থ্য মন্ত্রী মনে করেন।
অন্যদিকে প্রসূতি মায়েদের দেখ ভাল করা আশা কর্মীরা মাত্র ৪৯০০ টাকা ভাতা পেয়ে ক্ষুব্ধ। তাঁরা ভাতা বৃদ্ধি র দাবি জানিয়ে প্রতিবাদ আন্দোলন করছেন। সরকার তাঁদের কাজে ফিরে প্রসূতি মায়েদের পরিচর্যা, স্বাস্থ্যের ওপর নজর রাখার জন্য কাজে ফিরতে আর্জি জানিয়েছে।

Be the first to comment