রোজদিন ডেস্ক: পাকিস্থান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ কারীদের ওপর নির্বিচারে গুলি চলল। মঙ্গলবার সাধুনাটি, রাওয়ালকোটে এর ফলে ৬জন প্রাণ হারান। গত এক মাস ধরে ওখানে প্রবল বিক্ষোভে বহু মানুষ নিহত হয়েছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার এই সব নিয়ে তীব্র উদ্বেগ ব্যক্ত করেন। এই সব ঘটনা য় পাকিস্তান কে জবাবদিহির আওতায় আনা হবে বলে তাঁদের আশা৷ ওখানকার আমজনতার ন্যায্য দাবি পূরণ না করে পাকিস্তান সরকার দমন পীড়ন চালাচ্ছে বলে ভারতের অভিযোগ।
গত ৯ জুন থেকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ আন্দোলন দমাতে পাক সেনা ৪০ জনের বেশি বিক্ষোভ কারীকে হত্যা করেছে বলে অভিযোগ।

Be the first to comment