রোজদিন ডেস্ক: যন্তর মন্তরে অনশনরত পরিবেশবিদ, শিক্ষাবিদ সোনম ওয়াংচুক কে বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখতে যান। গত ২৮ জুন থেকে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি এই অনশন করছেন। সেখানে ককরোচ জনতা পার্টির সমর্থক রা ও আছেন।
সমাজ মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল বলেন,কেন্দ্রে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সোনম ওয়াংচুক কে শিক্ষামন্ত্রী করা উচিত।
শীর্ষ আদালতের বার এসোশিয়েসন বৃহস্পতিবার সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আর্জি জানান। তাঁর এই অনশন দেশের বিবেক জাগ্রত করেছে জানান। বলেন, এই ভাঙা পদ্ধতির জন্য তিনি মৃত্যু বরণ করুন, দেশ চায় না। তিনি সুস্থ, কর্মঠ হয়ে কাজ করুন বলে তাঁরা অনুরোধ করেন।
অন্যদিকে দিল্লি উচ্চ আদালত অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি তদারকি করতে কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে।। যে কোন নাগরিকের জীবন ই মূল্যবান বলে আদালত জানায়।

Be the first to comment