পুরীতে রথ যাত্রায় মৃত দুই, অসুস্থ শতাধিক, স্থগিত যাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক: পুরীর রথযাত্রায় উপছে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। আহত শতাধিক।।এই পরিস্থিতিতে শুক্রবার সকাল অবধি রথযাত্রা স্থগিত রাখা হয়েছে।
ওড়িশা সরকার অবশ্য পদপিষ্ট হওয়ার ঘটনা স্বীকার করে নি। তাদের দাবি, শ্বাসরুদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে , অন্যজন হৃদরোগে প্রাণ হারিয়েছেন।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই বিষয়ে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন৷
স্থানীয় মানুষের বক্তব্য, প্রবল বৃষ্টির মধ্যে লাখো মানুষের ভিড়ে রথযাত্রা পরিদর্শন করতে পদপিষ্ট পরিস্থিতি সৃষ্টি হয়। ওখানে হৃদরোগে আক্রান্ত হন একজন।।হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এই ছাড়া শ্বাসরুদ্ধ হয়েও একজনের মৃত্যু হয়।
রথ টানার সময় দড়ির বেষ্টনী পড়ে প্রায় পঞ্চাশ জন ভক্ত আহত হন। রাতে এই রথযাত্রা শুক্রবার সকাল অবধি স্থগিত রাখার কথা ঘোষণা করেন শ্রী মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাধি।
এইদিন পুরীতে নয় লক্ষ মানুষের সমাগম হয় বলে সরকারি সূত্রে জানা যায়। উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ছিল বলে সরকারের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*