মঙ্গলবার পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, জানাল হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী মঙ্গলবার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না ৷ কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার মৌখিকভাবে এমনই নির্দেশ দিয়েছে। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি ছিল ৷ কিন্তু রথযাত্রার কারণে আইনজীবীরা উপস্থিত থাকতে না পারায় শুনানি মুলতবি রাখার আবেদন জানানো হয়। পরবর্তী শুনানির দিন চূড়ান্ত হয়েছে সোমবার। ফলে আপাতত কয়েকদিনের জন্য স্বস্তি পেলেন সুমিত রায়। এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে ওই ধরনের কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারীরা। শালবনি থানা এলাকায় ৫০ একরেরও বেশি সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর পাশাপাশি ডেবরায় টাকার বিনিময়ে কয়েকজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতেও নাম জড়িয়েছে তাঁর। যদিও এখনও তার খোঁজ মেলেনি। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*