শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করবেন। জিন্দ ও সোনপতের মাঝে এই ট্রেন চলাচল করবে। হরিয়ানার একলব্য স্টেডিয়ামে প্রধানমন্ত্রী আরও ১৪,৭০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পর শিলান্যাস করবেন৷
ওখানে একটি সমাবেশে তিনি বক্তব্য ও রাখবেন।
জিন্দ থেকে প্রধানমন্ত্রী যাবেন চন্ডীগড়ে। সেখানে তিনি ৪৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন৷
এরপর যাবেন পঞ্জাবের জলন্ধর। সেখানেও তিনি ৫৪৭০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ উল্লেখ্য আগামী বছর পঞ্জাবে বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিন্দে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন ছাড়া প্রধানমন্ত্রী ১৫৭.৯২ কিমি লম্বা চার লেনের দিল্লি – অমৃতসর – কাটরা এক্সপ্রেস ওয়ে র ও উদ্বোধন করবেন। এই নয়া এক্সপ্রেস ওয়ে চালু হলে দিল্লি ও কাটরার দূরত্ব অনেক কমে যাবে।
কুরুক্ষেত্রে তিনি শিখ মিউজিয়ামের শিলান্যাস করবেন। সেখানে শিখ জাতির সম্পুর্ন ইতিহাস সহ সব তথ্য থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*