রোজদিন ডেস্ক: দেশে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১১ লক্ষ ২১ হাজার জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ৫৮% ই ছাত্রী। পঞ্জাবের আর্য গুপ্তা ও হরিয়ানার পানশুল বনসাল যুগ্ম ভাবে শীর্ষ স্থান অধিকার করেছে। ৭২০ নম্বরের মধ্যে তাঁরা দুজনেই ৭১৫ নম্বর পেয়েছেন।
১৯ জন পরীক্ষার্থী ৭০০ ও তার বেশি ও ১৪৯২ জন ৬৫০ নম্বর পেয়েছেন।
গত ২১ জুন দেশের ৫৫১, টি শহর ও বিদেশে ১৪ টি শহরে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হয়।।গত ৩ মে র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পুরো পরীক্ষা ই বাতিল করা হয়। এর প্রতিবাদে দেশব্যাপী তুনুল সমালোচনার ঝড় ওঠে।
২১ জুন কঠোর নিরাপত্তা য় আবার নিট পরীক্ষা নেওয়া হয়।
৩ মের নিট পরীক্ষা বাতিল হওয়ায় পর হতাশায় বেশ কয়েকজন পরীক্ষার্থী আত্মঘাতী হন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী র ইস্তফার দাবি ওঠে। যা এখনো অব্যাহত।
উত্তর প্রদেশে সব থেকে বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় সফল হয়েছে, ১লক্ষ ৭০ হাজার।
পঞ্জাব, হরিয়ানা,রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় ৭০৫ এর বেশি নম্বর প্রাপক রা আছেন।
সফল পরীক্ষার্থীদের মধ্যে ৩৬৬৬ জনের বেঞ্চমার্ক অক্ষমতা ও ৩০৩, জনের অক্ষমতা আছে।

Be the first to comment