রোজদিন ডেস্ক: প্রথমে কলকাতা, এরপর নদীয়া ও ক্রমান্বয়ে রাজ্যের সব সরকারি স্কুলেই মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকন কে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পুর্ব মেদিনীপুরের মেচেদায় রথ যাত্রা উৎসবে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন। এই বিষয়ে ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়েছে। পড়ুয়া দের পুষ্টি কর খাবার ই দেওয়া হবে বলে তিনি জানান৷
মুখ্যমন্ত্রী এইদিন সকাল থেকে দিনভর কলকাতা সহ জেলায় রথযাত্রা উপলক্ষে নানা অনুষ্ঠানে সক্রিয় অংশ নিয়েছেন। রীতি মেনে রথের সামনের পথ ঝাড়ু দিয়ে পরিস্কার করা, খোল নিয়ে সংকীর্তন, বাতাসা বিতরণ ইত্যাদি করেন তিনি। সব জায়গায় তাঁকে ঘিরে উপস্থিত ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক তারকা পরিবৃত হয়ে কলকাতার ইসকন রথযাত্রায় অংশ নিতেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শুধু সাধারণ ভক্তরাই ছিলেন।

Be the first to comment