- আজ ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন-চালিত ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিবেশবান্ধব ট্রেনের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই তৈরি হবে নয়া ইতিহাস। জিন্দ ও সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন।
- আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭, ১৮ ও ১৯ জুলাই, বাংলায় থাকবেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
- আজ বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। জেলার শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
- ওড়িশা সরকার জানিয়েছে, ভিড় ও হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়ে ১০০-রও বেশি পূর্ণ্যার্থীকে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।
- দুই জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। মৃতদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অন্যজনের বয়স ৩৫ বছর।
- পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ১৬ জুলাই থেকে জেলার কোনও নদ-নদী থেকে বালি তোলার কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। জেলাশাসক শ্বেতা আগরওয়াল মাইন অ্যান্ড মিনারেলস অ্যাক্টের নির্দিষ্ট কিছু ধারা উল্লেখ করে এই নির্দেশিকা জারি করেছেন।
- অভিযোগ, ইস্টার্ন হাই নামক একটি বহুতলে দীর্ঘদিন ধরে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছেন বরুণ বিশ্বাস নামে বিজেপি নেতা। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসার সময় ডিম ছোড়ে উত্তেজিত জনতা। সেই সময়ে ‘চোর চোর’ স্লোগান দেয় এলাকার লোকজন।
- বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে একটি বেসরকারি স্কুলের গাড়ি এদিন রেল গেটের ভিতর ঢুকে পড়ে। স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ২ জন ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে।
- রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। বয়স ১৫ বছর।
- পাঞ্জাবের ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার নীতীশ কৌশলকে আমেরিকার ভারমন্ট থেকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা।

Be the first to comment