ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, বিরোধিতা বিভিন্ন মহলে

Spread the love

রোজদিন ডেস্ক : 
ধর্মীয় সংস্থা ইসকনকে কলকাতা-সহ ক্রমান্বয়ে রাজ্যের সব সরকারি স্কুলের মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন মহল। বিশেষত তাদের ব্যবস্থাপনায় পড়ুয়াদের খাবার থেকে ডিম বাদ যাওয়ার আশঙ্কায় বিভিন্ন শিক্ষক সংগঠন, শ্রমিক সংগঠন তীব্র প্রতিবাদ করেছে।
বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস এর বিরোধিতা করে বলেন, সরকারের এই সিদ্ধান্তে পড়ুয়া রা আমিষ খাভারের পুষ্টি থেকে বঞ্চিত হবে৷ এই ছাড়া প্রায় ২ লক্ষ ৪০ হাজার মিড ডে মিল প্রকল্পের রন্ধনের কাজে কর্মরতরা কাজ হারানোর আশঙ্কা করছেন। এআইইউটিইউসি নেতা অশোক দাস আরও দাবি করেন, মিড ডে মিলের কাজে যুক্তদের বছরে ১০ মাসের বদলে ১২ মাসের বেতন দিতে হবে। অঙ্গনওয়াড়ি রন্ধন কর্মীদের সমান বেতন দানেরও তিনি দাবি করেন।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা পৃথকভাবে বলেন, মিড ডে মিলের দায়িত্ব ইসকন নিলে পড়ুয়াদের খাদ্যাভাস বিনষ্ট হবে। কারণ আমিষ খাবার না পেলে তাদের খাওয়ার আনন্দই থাকবে না। এর প্রভাব তাদের উপস্থিতিতেও পড়ার সম্ভাবনা আছে।
এই ছাড়া মিড ডে মিলের কাজে যুক্ত কর্মীদের কাজ থাকবে কিনা তা নিয়েও তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন। এই কর্মীরা স্কুলের উন্নয়ন, পড়াশোনা সবেতেই সহযোগিতা করেন, পড়ুয়াদের সঙ্গে তাঁদের যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তাও ব্যাহত হবে বলে আনন্দ হান্ডা আশঙ্কা ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*