Gyanesh Kumar, ককরোচ জনতা পার্টি কে সমর্থন সোনম ওয়াংচুকের 

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পক্ষে সওয়াল করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির আন্দোলনে নামার কথাকে সমর্থন জানালেন পরিবেশবিদ সোনম ওয়াংচুক।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা র দাবিতে কংগ্রেস সহ বিরোধী দল দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন করছে। ককরোচ জনতা পার্টি ( সি জে পি) আগামী ২ অক্টোবর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। আজ বিশিষ্ট সমাজ সেবী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক সি জে পি প্রস্তাবিত আন্দোলন কে সমর্থন জানিয়ে বলেন, দেশে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সব থেকে বেশি প্রয়োজন। তবে তাঁদের এই আন্দোলনে তিনি যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়। নিজেই জানান, ব্যক্তিগত ভাবে প্রতিটি আন্দোলনে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব না হলেও তিনি বরাবর এর সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, যন্তর মন্তরে নিট নিয়ে সিজে পি র আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে টানা অনশন আন্দোলন করেছিলেন সোনম ওয়াংচুক। যা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। তাঁর সক্রিয় যোগদান ওই আন্দোলনে বিশেষ মাত্রা ও যোগ করেছিল। সেই আন্দোলন সারা দেশে সাড়া জাগিয়েছিল। এখন সিজেপির কন্ঠস্বর আর ও দৃপ্ত হয়েছে বলে জানান সোনম ওয়াংচুক।।এবার ও তাঁদের আন্দোলন সারা দেশকে নাড়িয়ে দেবে বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*