Three Elephants dead, শালবনিতে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আজ সকালে দুই শাবক সহ তিনটি হাতির মৃতদেহ (Three Elephants dead) উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।। পিরাকাটা রেঞ্জের হাড়তরা গ্রামে এক কৃষি জমিতে একসঙ্গে তিনটি হাতির মৃতদেহ দেখে স্থানীয় মানুষ চমকে ওঠেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের এই মর্মান্তিক মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাতির দল গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় মাটিতে পাতা বিদ্যুৎ এর তারের সংস্পর্শে আসে বলে অনুমান। খবর পেয়ে বন দফতরের কর্মী আধিকারিকরা আসেন। মা হাতির সঙ্গে দুই শাবক ও প্রাণ হারিয়েছে।
মৃতদেহগুলির ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় মানুষের ও মন খারাপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*