১০টা

Spread the love
  1. দলের রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জ, বিভাগ কনভেনর, মোর্চা সভাপতি, সেলের দায়িত্ব প্রাপ্ত, সমাজ মাধ্যম, প্রযুক্তিগত দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিউটাউনের কনভেনশন সেন্টারে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
  2. “সিপিএম-এর বিরোধিতার উপর দাঁড়িয়ে তৃণমূলের জন্ম। সেই তৃণমূল এখন বামেদের সঙ্গে হাত মেলাচ্ছে।” এবার মমতা ও বামেদের একযোগে রেখে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. শুভেন্দু অধিকারী বলেন, ‘একটি বিল নিয়ে কিছু সংবাদমাধ্যম এবং ডায়মন্ড হারবারের সাংসদের এক্স হ্যান্ডলে পোস্ট করার মধ্য দিয়ে যা করেছিলেন, সেটাও গতকাল PIB মিথ্যা প্রমাণ করে দিয়েছে।’
  4. নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাঙুর জাগরণ মঞ্চ আয়োজিত ১১ হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. শুভেন্দুর দাবি, এসআইআর নিয়ে বারবার সুপ্রিম কোর্টে গিয়েছে মমতা তৃণমূল। তারপরই সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করে। ওই অফিসাররাই নাম বাদ দিয়েছেন।
  6. সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বাড়ছে উত্তেজনা। অখিল ভারত গ্রাহক পঞ্চায়েত নামে একটি সংস্থার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। পড়ুয়াদের বিক্ষোভের জেরে সন্ধ্যার পরেও SRFTI-এর সামনে উত্তেজনা অব্যাহত। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
  7. ২০০৭ সালের পুরোনো মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রাম থানার পুলিশের তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ২০০৭, ২০০৯ এবং ২০১১ সালের বেশ কিছু মামলায় শাহাবুদ্দিনের নামে ওয়ারেন্ট রয়েছে।
  8. আমহার্স্ট স্ট্রিট, নারকেলডাঙা থানা এলাকায় বেআইনি বিল্ডিং আছে কি না সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দিল সিবিআই।
  9. পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলীয় কার্যালয় খুলল তামিল সুপারস্টার সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাঘম (TVK)। দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাঁদের মূল লক্ষ্য।
  10. রবিবার ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ( রেকসিডিল ) উদ্ধার করল বাগুইআটি থানার পুলিশ। বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*