রোজদিন ডেস্ক :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে এবার রাজ্যে কার্যালয় খুললো। প্রাথমিকভাবে রাজনৈতিক কার্যকলাপ না করে তারা সামাজিক, জনসেবামূলক কাজে নজর দিতে চায় বলে সূত্রের খবর। আজ পূর্ব বর্ধমানের ফাগুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্যে দলের আহবায়ক চৈতালি রায় সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মাধ্যমে টিভিকে রাজ্যে সংগঠন শক্তি শালি করার ওপর গুরুত্ব দিচ্ছে। এই মর্মে রাজ্যে দলের প্রতিনিধি দের কাছে নির্দেশ এসেছে বলে জানা যায়।
উল্লেখ্য তামিল চলচ্চিত্র জগতের তারকা বিজয় মাত্র দু বছর আগে সক্রিয় রাজনীতিতে এসেছেন। তামিলনাড়ুর সব দলকে পিছনে ফেলে চলতি বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় এসেছেন। এবার সব রাজ্যেই তিনি সংগঠন প্রসারিত করতে চান। সুদূর পশ্চিমবঙ্গের বর্ধমান দিয়ে আজ তাঁর দলের যাত্রা শুরু হোল। এতে রাজনৈতিক মহলে বিস্ময়, কৌতুহল দেখা দিয়েছে।

Be the first to comment