রোজদিন ডেস্ক
রাজ্যে তাঁদের দল এই প্রথম ক্ষমতায় এসেছে। তাই দল ও সরকারের মধ্যে সমন্বয় রাখা একান্ত ই জরুরি বলে বার্তা দিলেন বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন। গত শুক্রবার দলের রাজ্য কমিটি পুনর্গঠনের পর আজই প্রথম কলকাতা এসেছেন তিনি।। আজ দুপুরে দলের সর্বস্তর, বিভাগীয় আহবায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা পদাধিকারী দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
নিউ টাউনের কনভেনশন সেন্টারে এই বৈঠকে দল ও সরকারের সমন্বয়ে নীতিন নবীন বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন বলে সূত্রের খবর। সরকারের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় এই লক্ষ্যে জন প্রতিনিধি ও সংগঠনের সমন্বয় ও জরুরি বলে তিনি মনে করেন।
সম্প্রতি একাধিক ক্ষেত্রে জন প্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারী দের মতান্তর সামনে আসে। যা নিয়ে দলের অন্দরে প্রশ্ন ওঠে। এমন পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়ে আজকের বৈঠকে বার্তা দেন তিনি।
রাজ্যের নতুন সরকার যে সব পদক্ষেপ নিয়েছে, বিশেষত জনমুখী প্রকল্পগুলি জনসমক্ষে তুলে ধরে প্রচার করতে তিনি সংগঠন কে পরামর্শ দেন।
সূত্রের খবর, সম্প্রতি বিধায়ক সুবীর নাগ ব্যক্তিগত আমন্ত্রণে হুগলির সপ্তগ্রাম এলাকায় এক অনুষ্ঠানে গেছিলেন। চূঁচুড়ার বিধায়ক সুবীর নাগ কেন স্থানীয় বিধায়ক কে তা জানাননি, তা নিয়ে দলে প্রশ্ন উঠেছিল। দলের সাংগঠনিক জেলার সভাপতি ও এই নিয়ে প্রশ্ন তোলেন বলে জানা যায়।
বিজেপির মত শৃঙ্খলাবদ্ধ দলে এই ধরনের ঘটনা কাম্য নয় বলে নেতৃত্ব মনে করেন। বিশেষত জনপ্রতিনিধি ও সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্যে এলে তা জন মানসে ভুল বার্তা দেবে বলে তাঁরা মনে করেন।
আজ দলের জাতীয় সভাপতি নীতিন নবীন ও গুরুত্বর সঙ্গে এই বার্তাই দিয়েছেন বলে জানা গেছে।

Be the first to comment