প্রতিবেদন: সিউড়িতে তাঁর নিজের অফিসেই বুধবার বিকেলে আচমকা আক্রান্ত হন একদা বীরভূমের “বাঘ”, মমতা-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনচার জন লাঠি হাতে ঢুকে অনুব্রতর সামনেই পার্টি অফিসে তান্ডব চালায়, ভাঙচুর করে, শাসানি দেয়। তিনি ও তাঁর সঙ্গীরা গোটা ঘটনা বসে দেখেন, কোনও বাধা দেননি। বুধবার বিকেলের এই ঘটনার পরই অভিযুক্ত তিন যুবককে রাতে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল বা তাঁর বর্তমান দল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ পুলিশে দায়ের করা হয়নি। তাই ওই রাতেই অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশ। আকাশ দেবনাথ, বান্টি বীরবংশী এবং ঋষভ গোর নামে তিন যুবককে আটক করেছিল পুলিশ। ধৃতদের বাড়ি সিউড়ির হাটজন বাজারে। এই ঘটনায় পুলিশের তরফেও কোনও স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়নি। ফলে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হল।

Be the first to comment