- শুভেন্দু অধিকারী বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। চারদিকে অনেক ছারপোকা আবার বেরিয়েছে। এদের হালকা ভাবে নেবেন না।…পহেলগামে নিহত সমীর গুহ ও বিতান অধিকারীর দেহ (যে দিন) আসে, সে দিন এরা বেরোয়নি। অপারেশন সিঁদুরের দিন এরা মিছিল করে— যুদ্ধ নয়, শান্তি চাই। এই শক্তিকে সমূলে উৎপাটন করতে হবে।’
- অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কর্মীসভায় যোগ দিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। সিএএ চালুর পর এবার রাজ্যে দ্রুত ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ গঠিত হতে চলেছে বলে রবিবার ময়নাগুড়ি থেকে ঘোষণা করেন তিনি।
- সুপ্রিম কোর্টে আজ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি। মিলন প্রধানকে জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ।
- মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR-এর বিরুদ্ধে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় আকারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন।
- CJP-এর মুখপাত্র সৌরভ দাসের আশঙ্কা, তাঁদের সংগঠনের একাধিক নেতাকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে সরকার। যদিও এই মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। সৌরভের আশঙ্কা, আন্দোলন রুখতেই গ্রেপ্তারির ছক কষা হচ্ছে।
- সম্প্রতি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই ঘটনায় তাকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
- ডুয়ার্সের জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি চিতাবাঘ। বানারহাট থেকে চালসাগামী ১৭ নম্বর জাতীয় সড়কের ডায়না সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও বনপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
- দিল্লির রোহিনী জেলা পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে একটি আন্তঃরাজ্য হেরোইন সরবরাহ ও উৎপাদন চক্রের পর্দাফাঁস। এই অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের হেরোইন ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- সোমবার ভোরে তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার বালাপুরের রয়্যাল কলোনিতে একটি স্ক্র্যাপ শপে ভয়াবহ আগুন লেগে যায়। দু’টি দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি
- বেপরোয়া SUV-র ধাক্কায় গুরুতর জখম প্রবীণ দম্পতি। আহত দম্পতির নাম দয়ানন্দ তাগরা (৭৯) এবং কুসুম তাগরা (৭১)। পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকার আর্য সমাজ মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে। শুক্রবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে রবিবার।

Be the first to comment