পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নন্দীগ্রাম উপনির্বাচন ফলাফল : জয়ী বিজেপি (হাসিরানি রথ-১, ২২, ৭৫৩ ভোটে জয়ী), দ্বিতীয় কংগ্রেস (মিলন প্রধান), তৃতীয় বাম (শান্তি গোপাল গিরি), চতুর্থ হয়েছে আইএসএফ ও  পঞ্চম ডিটিএমসি
  2. রেজিনগরে ভোটের ফলাফল : প্রথম- বিজেপি (শাখারভ সরকার-৭৫,৮১৬ ভোটে জয়ী), দ্বিতীয়- আজুপ, তৃতীয়- কংগ্রেস, চতুর্থ- এমআইটিসি, পঞ্চম – বাম, ষষ্ঠ-ডিটিএমসি
  3. উপনির্বাচনের ভোটপ্রচারে গিয়ে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশ হতেই সেই বন্ধুত্বের ছবি স্পষ্ট। সংখ্যালঘুরা আবেদনে সাড়া দিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। করজোড়ে সংখ্যালঘুদের ধন্যবাদ জানালেন তিনি। তিনি বলেন, “সরকারের বন্ধুত্বের হাত ধরেছেন সংখ্যালঘুরা, সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বন্ধুত্ব করতে চান, আমি খুশি”।
  4. নন্দীগ্রাম ও রেজিনগরে জয়ের উচ্ছ্বাস বর্ধমানে, বাজনা বাজিয়ে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
  5. রেজিনগরে এক লক্ষের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। জয়ের পরে তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা যে বীজ বপন করেছিলেন, আজ তার ফল ফলেছে।’
  6. ‘গেরুয়া’, ‘হিন্দুত্ববাদ’ এবং সনাতন ধর্মের বিরুদ্ধে আঙুল তুলে কেউ অপমান করলেই কড়া পদক্ষেপ করা হবে। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একটি সম্মেলনে গিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  7. সিপিএমের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বাপ্পা গুছাইত। তাঁর বাড়ি গড়িয়ার সাহা কালীবাড়ি এলাকায়। শুক্রবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
  8. তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৪(৬), ১২৫, ৭৯, ৩৫২ ও ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে পরে আরও চারটি ধারা—২৩৮, ৩৩৬, ৩৩৭ ও ৩৪০—যুক্ত করা হয়। হামলার ঘটনায় তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এও জানার চেষ্টা হচ্ছে, কী কারণে প্রবীণ আইনজীবীর বাড়িতে হামলা হলো।
  9. যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঙ্গোমা বিমল আকোইজাম-কে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন।
  10. প্রায় ন’মাস আত্মগোপন করে থাকার পরেও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গি যোগের অভিযোগে বিহার থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করল এনআইএ।
  11. ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। মোতায়েন করা হয়েছে প্রায় ২৬ হাজার নিরাপত্তা বাহিনী। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। দিল্লি প্রশাসনকে যানবাহন চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।
  12. ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো রায়গঞ্জে। গুরুতর জখম আরও এক জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে মাড়াইকুরা গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি। দুর্ঘটনায় সোহেল আখতার (৪৫), সায়েম আখতার (১৬), রমজান মোমিন (২৯), হাসনাত আলি (১৬) এবং মহম্মদ মোস্তাফার (১৮) মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  13. ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় সাত জনের মৃত্যু হয়েছে। জখম ২০ জন। শুক্রবার ভোরে গুজরাটের কচ্ছের ঘটনা। মৃত ও আহতরা সকলেই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
  14. পুদুচেরির থাট্টানচাভাডি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন AINRC (অল ইন্ডিয়া এন রঙ্গাস্বামী কংগ্রেস) প্রার্থী অশোক আনন্দ। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ই ভিনায়াগমকে ৪, ৮৭৬ ভোটে পরাজিত করেছেন তিনি।
  15. বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কোয়েল মল্লিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*