- রবিবারও দিল্লি থেকে ১০০ জন আন্দোলনকারীকে আটক করল পুলিশ। কনট প্লেস থেকে সিপিআই(এম) নেতা জন ব্রিটাস-সহ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
- যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার নামে তৈরি হওয়া অচলাবস্থায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে শীর্ষ আদালত সাফ নির্দেশ দিয়েছে, জরুরি প্রয়োজন না থাকলে অবিলম্বে দিল্লির সমস্ত ব্যারিকেড সরিয়ে নিতে হবে।
- রবিবার সকালে সতর্কতামূলক গ্রেপ্তারের পরে অবশেষে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এ দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়ে ছাড়া পেলেন ৩জন।
- ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই ধ্রুব রাঠিকে মুক্তি দিল দিল্লি পুলিশ। তবে মুক্তির পেলেও কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে তাঁকে। পুলিশ সূত্রের খবর, তিনি যদি ফের কোনও ভাবে যন্তর মন্তরে পৌঁছে প্রতিবাদে যোগ দেওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে নতুন করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
- পূর্ব বর্ধমানের সাদিপুর ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। রবিবার নদীতে মৃতদেহ ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।
- রবিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডের নোটিস দিতেই এ দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যায় পুলিশ। এ দিন অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।
- পূর্ব মেদিনীপুরের বাজকুলে ছাত্র সম্মেলনকে ঘিরে AIDSO-র মিছিলে হামলার অভিযোগ। গুরুতর জখম কমপক্ষে ২০।
- বাঁকুড়ার রানিবাঁধ-ঝিলিমিলি রাজ্য সড়কে লেদাপাকুড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাঠবোঝাই লরি। শনিবার সন্ধ্যার এই দুর্ঘটনায় স্বপন টুডু (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
- আলিপুরদুয়ারের টোটোপাড়াযর একটি সুপারি বাগান থেকে উদ্ধার প্রায় ১২ ফুট লম্বা বিশালাকার কিং কোবরা।
- অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া অসমের আদিবাসী নৃত্যশিল্পীর দেহ। তিনি গুয়াহাটির বাসিন্দা। নাচের অনুষ্ঠানের জন্য অন্ধ্রপ্রদেশে গিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, তাঁকে চলন্ত ট্রেনে হেনস্থা করে খুন করা হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত চেয়ে অসমের মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রশাসন ও রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্তে নেমেছে।
- আজ ১৪ হাজার পুলিশকর্মীকে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
- আজ বিকেলে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন।
- শনিবার, ১০ অক্টোবর নাগরিকদের উদ্দেশে প্রকাশিত এক খোলা চিঠিতে প্রাক্তন আধিকারিকরা জানান, প্রমাণ ছাড়া নির্বাচনী ব্যবস্থাকে ‘কারচুপিপূর্ণ’ বলে দাগিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা দুর্বল করে দেবে। তাঁদের কথায়, ‘প্রশ্ন তোলা প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু অভিযোগ প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর।’
- আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই দুই বঙ্গেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
- আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

Be the first to comment