ABHISHEK BANERJEE: বিলবোর্ড খোলা কাণ্ড নিয়ে ফের অভিষেকের বাড়িতে পুলিশ, আগামীকাল থানায় তলব

Spread the love

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড খোলা কাণ্ড নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। রবিবার সকালে ১২১ নং কালীঘাট রোডের বাড়িতে নোটিশ দিতে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। সূত্রের খবর, অভিষেকের ওই অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই জন্য আগামিকাল সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তিনটি মামলার মধ্যে দু’টিতে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণেই ফের তাঁর বাড়িতে নোটিশ দিতে পুলিশের এই পদক্ষেপ। এর আগে গত ২৭ অগাস্টের এই বিলবোর্ড-কাণ্ডে অভিষেককে থানায় হাজিরাও দিতে হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*