Indigo Plane Fire In Sky প্রবল আতঙ্ক, হায়দ্রাবাদে জরুরি অবতরণ

Spread the love

রোজদিন ডেস্ক : 
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন লেগে আজ প্রবল আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। দিল্লি থেকে চেন্নাই যাওয়ার সময় আচমকাই বিমানে আগুন লাগে। পাওয়ার ব্যাঙ্ক ফেটে এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিপদের আশঙ্কায় বিমানের মুখ ঘুরিয়ে হায়দ্রাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
এখন অবধি কোনও হতাহতের খবর মেলেনি।।
সূত্রের খবর, বিমানে যাত্রীদের বসার আসনের ওপরে থাকা লাগেজ রাখার জায়গায় আচমকা আগুন দেখা যায়। যাত্রীদের কয়েকজন তা নেভানোর চেষ্টা করেন। ভিতরে থাকা ব্যাগ দিয়ে চেপে ধরে তা নেভানোর চেষ্টা করার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ফায়ার ফায়ার বলে আতঙ্কে চিৎকার করেন। এক বিমানকর্মী অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে তা নেভান। এরপর ধোঁয়ায় বিমানের ভিতর ভরে যায়। তা হায়দ্রাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিভাবে এই আগুন লাগলো ইন্ডিগো সংস্থা তা তদন্ত করছে।
মাঝ আকাশে এইভাবে বিমানের ভিতর কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত হচ্ছে। তবে কোন যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্ক ফেটে এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তা কোন সংস্থার তৈরি, কার ব্যাগে রাখা ছিল, সবই তদন্ত করে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*