- আজ সোমবার বিকেল সাড়ে তিনটে থেকে শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী, ভবানীপুর মুক্তদল, অ্যালেন পার্ক সনাতনীর মণ্ডপগুলি।
- ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে দেখা করবেন না, রবিবার রাতেই জানিয়ে দেন সিজেআই। তারপরও সোমবার সকাল থেকে জ্ঞানেশ কুমার হঠাও ইস্যুতে সরগরম নয়াদিল্লি।
- জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দিল্লিতে বিক্ষোভের আবহে এই দাবি জানিয়ে আজ কেরলম বিধানসভায় প্রস্তাব পাস করবে কংগ্রেস সরকার।
- আগামীদিনে কর্নাটক, তেলঙ্গানা, হিমাচল প্রদেশের মতো কংগ্রেস শাসিত রাজ্যের বিধানসভাগুলিতেও একই পদক্ষেপ নেওয়া হবে, জানালো কংগ্রেস নেতৃত্ব।
- যন্তর-মন্তরেই আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি চেয়ে এবার পুলিশকে ২৪ ঘন্টার ডেডলাইন সিজেপির।
- সোমবার সকালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশকে জানিয়ে এলেন সিজেপির ৫ সদস্যের প্রতিনিধি দল।
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে সোমবার সকালে শেক্সপিয়ার সরনি থানার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। , মেইল করে চাইলেন ৪৮ ঘন্টা সময়।
- সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদী পোস্টের জেরে কলকাতার দুই থানায় তলব বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্যকে।
- ওই পোস্টের জেরে তাঁর বিরুদ্ধে কসবা ও গরফা থানায় এফআইআর দায়ের হয়েছে। এই সপ্তাহেই তাঁকে ওই দুই থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
- বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বিপুল টাকা প্রতারণার অভিযোগে সোমবার সকাল থেকে শহরের আটটি ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান।
- কান্নাকাটি বিরক্ত হয়ে স্কুলেই আড়াই বছরের শিশুকে আছাড়, গ্রেফতার অভিযুক্ত শিক্ষিকা।
- পরীক্ষায় দেখা গেল পা ভেঙেছে ওই খুদে পড়ুয়ার, নিউ আলিপুরের এক বেসরকারি প্লে স্কুলের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল।

Be the first to comment