রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার কেরলম বিধান সভায় প্রস্তাব গৃহীত হয়।। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এই প্রস্তাব এনেছিলেন।
সারা দেশে যা প্রথম।।
এস আই আর, ভোটার তালিকায় অনিয়ম ইত্যাদি অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই প্রস্তাব আনার পাশে প্রস্তাবে নির্বাচন কমিশনার দের নিয়োগ সংক্রান্ত কমিটি পুনর্গঠনের দাবিও করা হয়। যেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতা ও শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কে রাখার দাবি করা হয়েছে।
অন্যদিকে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তর মন্তব্য র প্রেক্ষিতে তাঁকে ও অপসারণের দাবিতে সমাজ মাধ্যমে কেরলম কংগ্রেসের এক পোস্ট ঘিরে বিতর্কর ঝড় ওঠে। বিজেপি, আইনজীবী মহল এতে তীব্র ক্ষোভ জানালে তড়িঘড়ি তা মুছে দেওয়া হয়।।কংগ্রেস নেতৃত্ব জানান, তাঁদের অনুমোদন ছাড়াই এই পোস্ট দেওয়া হয়েছিল।।এর জন্য দায়ী ব্যক্তিকে চটজলদি সরিয়ে দেওয়া হয়েছে বলে দলের পক্ষে জানানো হয়।
আইন শৃঙ্খলা র বিষয় তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন। এই প্রেক্ষিতে তাঁকে ও অপসারণের দাবি করে কেরলম কংগ্রেসের পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে প্রবল অস্বস্তি তে পড়ে দল।। তড়িঘড়ি পোস্ট মুছে দেওয়া হয়।
এইদিন বিরোধী নেতা রাহুল গান্ধী সহ এগার জন মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে শীর্ষ আদালতে যে পিটিশন করেন, তা ত্রুটিমুক্ত নয় বলে জানা যায়।

Be the first to comment