দশে দশ

Spread the love
  1. আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। গত জুলাই মাসে এই বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ, মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের বৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।
  2. ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। পিটিশন ফাইল করা হয়েছে। তাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি থেকে  ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর  প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।
  3.  সেই মামলার আবেদনেই একাধিক ত্রুটি ধরা পড়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, মোট ১৪টি ত্রুটি রয়েছে আবেদনে। তার মধ্যে অন্যতম হল কোর্ট ফি বাবদ ২২০ টাকা কম জমা দেওয়া। পাশাপাশি, ৯ জন আবেদনকারীর প্রয়োজনীয় অনুমোদনপত্র জমা দেওয়া হয়নি।
  4. পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পরিচয়পত্রের স্পষ্ট ফটোকপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের বেশ কিছু জায়গায় অত্যন্ত ছোট অক্ষরে লেখা রয়েছে বলেও আপত্তি জানানো হয়েছে। দু’টি নির্দিষ্ট নথির রঙিন কপি জমা দেওয়া হয়নি। এছাড়া কিছু নথির লেখা অস্পষ্ট, কয়েকটি পৃষ্ঠা অনুপস্থিত, আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা এবং পৃষ্ঠা নম্বরের অসঙ্গতির বিষয়ও উল্লেখ করেছে রেজিস্ট্রি। এই সমস্ত ত্রুটি সংশোধন করার পরই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা যাবে।
  5. মঙ্গলবার ভোররাতে পুঞ্চে একাধিক বাড়িতে অগ্নিকাণ্ড। পর পর একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও অজানা। দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  6. রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে নিজের মতো করে কাজ করার পরামর্শ দিলেন‍ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের কুঁদঘাট সংলগ্ন ইটখোলা এলাকায় কলকাতা পুরসভার উদ্যোগে সংস্কার হওয়া দু’টি জলাশয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রাও।
  7.  এবার নবম-দশম শ্রেণির ইন্টারভিউয়ের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ২০২৫ সালের ‘দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট’ (2nd SLST, IX-X)-এর আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে।
  8. উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগ চেয়ে অনির্দিষ্টকাল ধর্না শুরু করলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়াদের একাংশ। ক্যাম্পাসের ভিতরে তাঁরা নিজেরাই ধর্নামঞ্চ তৈরি করে সোমবার থেকে আন্দোলন শুরু করেছেন।
  9. বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম আজহারুল লস্কর। তাঁর বাড়ি জীবনতলা এলাকায়।
  10. আবহাওয়া নিয়ে স্বস্তির খবর। নির্ধারিত সময়ের প্রায় ৭২ ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গের সিংহভাগ এলাকা থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে বর্ষা বিদায় নিলেও পুজোর প্রথম কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*