SUBHENDU ADHIKARI: ‘রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না’, শহরে মিছিল নিয়ে কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: রাজধানী দিল্লির পর এবার কলকাতার বুকে জ্ঞানেশ কুমার হঠাও আন্দোলন শুরু করার ডাক দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে আজ মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে মমতাপন্থী তৃণমূল। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারি সহ চার দফা দাবিতে এই প্রতিবাদ মিছিলে অংশ নেবেন তৃণমূলের ছাত্র, যুব, মহিলা ও আইটি সেলের কর্মী, সমর্থকরা। এদিন দুপুর দুটো থেকে মিছিল শুরু হওয়ার কথা। তবে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। এরই মধ্যে এই নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সোমবার রাতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে একটি পুজো উদ্বোধনের পর এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারির সুরে বলেন, পুজোর মুখে এই সময়টায় এই জাতীয় মিছিল না করার আবেদন জানাচ্ছি। তারপরই সুর চড়িয়ে বলেন, বেরোতে দেব না, বলেছি, বেরোতে দেব না। সিপিকেও নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে মিছিল যেন এক পাও এগোতে না পারে। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। কোনও মতে বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গা পুজোর সময়ে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর মিছিল নিয়ে অশান্তির আবহ তৈরি হয়েছে। মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানান হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*