রোজদিন ডেস্ক :
পঞ্জাবের মানসায় আজ সকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন মাদক বিরোধী আন্দোলনের পরিচিত মুখ পরবিন্দর সিং ঝোটা। অভিযোগের তির এক ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই দোকানে ওষুধের আড়ালে মাদক বিক্রি করার অভিযোগে পরবিন্দর সিং ঝোটার সঙ্গে মালিকের বচসা বাধে। এই বিষয়ে এক ভিডিওতে দেখা যায়, উত্তেজিত পরবিন্দর সিং দোকানের মালিককে বলছেন, ” আমাকে মারো, আমাকে মারো, পিস্তল রেখেছ কেন! ”
প্রচার মাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। নিহত সমাজসেবীর নির্মম হত্যার পর মানসায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, বহুদিন ধরেই রাজ্যে মাদক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রচারের ফলে অনেকের সঙ্গে শত্রুতাও হয় তাঁর। এর জেরেই আজ প্রাণ দিতে হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে পঞ্জাবে প্রায় প্রতিদিনই খুনোখুনি লেগেই আছে। বিরোধী পক্ষ এর জন্য ক্ষমতাসীন আপ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ।

Be the first to comment