CM Suvendu Adhikari : ভাতা নয়, আত্মনির্ভর হোক রাজ্য 

Spread the love

রোজদিন ডেস্ক :

ভাতা নয়, আত্মনির্ভর রাজ্য গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হলদিয়া পেট্রো রসায়ন প্রকল্পের ফেনল – অ্যাসিটোন কেন্দ্রর শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ৬ হাজার টাকা বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে দেশে গুরুত্বপূর্ণ শিল্প রাসায়নিকের উৎপাদন বাড়বে বলে আশা করা যাচ্ছে। বিদেশের ওপর নির্ভরতা কমানো ও নতুন কর্মসংস্থান এর লক্ষ্যে এই প্রকল্প সহায়ক হবে। প্রস্তাবিত উৎপাদন ক্ষমতা হবে বছরে ৩.৫ লক্ষ টন।

শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। বলেন, আজ রাজ্যের গর্বের দিন।

হলদিয়া শিল্পোন্নয়নের ক্ষেত্রে পথ দেখাচ্ছে। আরও বিনিয়োগ এলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আর্থিক বিকাশ ত্বরান্বিত হবে।

শিল্পের প্রসার ও নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদন মুখী অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। আই টি আই এর মাধ্যমে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এই ক্ষেত্রটি রাজ্যে এতদিন গুরুত্ব পায়নি বলে জানান।

হলদিয়ায় একটি ট্রমা কেন্দ্র গড়ে তোলা হবে বলেও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশে একটি বার্ন ইউনিট করার কথাও বলেন।

অনুষ্ঠানে হলদিয়া পেট্রো রসায়ন প্রকল্পের কর্ণধার পূর্ণেন্দু চ্যাটার্জি, নবনীত নারায়ণ, সঞ্জীব বাসুদেবা সহ বহু বিশিষ্ট ব্যক্তি, জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*