রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে দিল্লির জাফরাবাদ এলাকায় এক রেস্তোরাঁয় আগুন লেগে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। গতকাল রাতের এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি।
সূত্রের খবর, রেস্তোরাঁর রান্না ঘরে আচমকা আগুন লাগলে আতঙ্ক ছড়ায়৷ অনেকে প্রাণ বাঁচাতে নীচে ঝাঁপ দেন। সেখানে থাকা লোকজন তাঁদের উদ্ধার করেছেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তার আগেই রেস্তোরাঁর কর্মীরা আগুন নিভিয়ে দেন।
কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেউ হতাহত না হওয়ায় এলাকার মানুষজন স্বস্তিতে।

Be the first to comment