Hijack Alert, যাত্রীসহ দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিমান ছিনতাই হওয়ার আশঙ্কায় দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করলো জয়পুরে। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। আজ সকালে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি আসার সময় বিমান ছিনতাই হওয়ার
সতর্কতা জারি হয়। বিমানে প্রায় আড়াইশো যাত্রী ছিলেন। সূত্রের খবর, আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কয়েক সেকেন্ডের জন্য সতর্কতার সঙ্কেত (স্কোয়াক ৭৫০০) পায়।

এই সঙ্কেত পাওয়া মাত্র সতর্কতা জারি হয়। সাধারণভাবে এই সঙ্কেত বিমান চলাচলের ক্ষেত্রে ছিনতাই বা বেআইনি ভাবে বিমান দখল হতে পারে বোঝায়। এই প্রেক্ষিতে ফ্রাঙ্কফুর্ট থেকে আসা বিমানের মুখ ঘুরিয়ে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে তে।
এই সঙ্কেত বিমানচালকই পাঠিয়ে ছিলেন কিনা, বা কি পরিস্থিতিতে পাঠিয়েছিলেন তা এখন ও জানা যায়নি। বিমানটিকে নিরাপত্তা সংস্থা ভাল ভাবে পরীক্ষা করেছে বলে প্রকাশ। সেখানে কোন বিস্ফোরক ছিল কিনা তা খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*