আরও ১২

Spread the love
  1. বন্ধ গেট টপকে যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, ধৃত তিন সিজেপি নেতার পাঁচদিনের জেল হেফাজত।
  2. তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, পুলিশের কাজে বাধাদান ও জামিনের শর্ত ভঙ্গ-সহ একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের।
  3. আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ডেকে নিয়ে যাওয়া হল তিহার জেলে।
  4. বড় ধাক্কা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে। অসুস্থতার কারণ দেখিয়ে দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা সাবিনা ইয়াসমিনের। তবে দলেই থাকছেন, জানালেন সাবিনা।
  5. নেপথ্যে কি কুণালের অভিযোগ? ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণ মামলার পুরনো ফাইল খোলার নির্দেশ ডিজিকে, এক্স হ্যান্ডলের পোস্টে দাবি কুণালের।
  6. সরকার চাইলে তদন্ত করতেই পারে। আমি আইনের পরিধিতে থাকা একজন সচেতন নাগরিক। সরকার চাইলে আমি তদন্তে সহযোগিতা করবো, বললেন ঋতব্রত।
  7. ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে বুধবার বেলার দিকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চলছে জেরা পর্ব।
  8. মঙ্গলবার সন্ধ্যায় পুজো উদ্বোধনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা করা মহিলার নাম অনসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা অনসূয়া পেশায় সিভিক ভলান্টিয়ার।
  9. গত এক বছর ধরে বেপাত্তা ছিলেন তিনি। কাজে যেতেন না। এরপর আচমকাই মঙ্গলবার রাতের ঘটনা। কিন্তু কেন হামলা তা নিয়ে ধোঁয়াশা। পিছনে কি অন্য কেউ, উঠছে প্রশ্ন।
  10. বিমান ছিনতাই হওয়ার আশঙ্কায় দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য বুধবার সকালে।
  11. এদিন সকালে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি আসার সময় বিমান ছিনতাই হওয়ার
    সতর্কতা জারি হয়। ওই বিমানে প্রায় আড়াইশো যাত্রী ছিলেন। তারা সকলেই নিরাপদে।
  12. আসন্ন পুরভোটে ইভিএম সমস্যা মেটাতে কলকাতা পুরসভার নির্দিষ্ট ৩টি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার ইভিএম ছাড়া নির্বাচনে ব্যবহৃত ও সংরক্ষিত বাকি ইভিএমের তথ্য মোছার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*