RITABRATA BANERJEE : নেপথ্যে কি কুণালের অভিযোগ? ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণ মামলার পুরনো ফাইল খোলার নির্দেশ ডিজিকে

Spread the love

প্রতিবেদন: কালীঘাট তৃণমূল থেকে বহিষ্কৃত তথা রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলার ফাইল পুনরায় খোলার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিল রাজ্য প্রশাসন। বুধবার সকালে এক্স হ্যান্ডলে এক পোস্টে এমনই দাবি করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। ওই পোস্টে ঋতব্রতর নাম না করে কুণাল লেখেন, “চাটনের বিরুদ্ধে অভিযোগকারিনীর বক্তব্য নিয়ে পুলিশ প্রধানকে ‘ intervention and taking necessary action’ -এর জন্য লিখিত চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। ছবি ও তথ্য দিয়ে। তিনি রাজ্য সরকারকে পাঠান। আমি মুখ্যসচিবকে তার কপি দিয়ে লিখি পুলিশকে বলা হোক কেস ফাইল খুলতে এবং জানাতে। এরপর রাজ্য সরকার ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে বলে চিঠি দিল। আমাকে কপি দেওয়া হয়েছে। আমি এবার ডিজিকে চিঠি দিচ্ছি। তদন্ত কোথায় আছে, কেন আটকে, মেয়েটি জীবিত না মৃত, গোটা তদন্তের খুঁটিনাটি রাজ্য জানাক। একবার সিপিএম থেকে তৃণমূলে এসে বাঁচা, একবার বিজেপির বকলস পরে বাঁচা, এটা সবাই বুঝে গেছে। ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে চিঠি তাৎপর্যপূর্ণ। আশা করি ডিজি ফাইলটি ঠিকঠাকভাবে খুলবেন।” তবে রাজ্য প্রশাসনের তরফে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বছর দশেক আগে বালুরঘাট থানায় তৎকালীন সিপিআইএম দলের রাজ্যসভা সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এক যুবতী। পরবর্তী কালে সেই মামলা কোনও এক অদৃশ্য কারণে চাপা পড়ে যায়। মজার কথা, তৃণমূল আমলেও এই মামলার তদন্ত নিয়ে কোনও তৎপরতা দেখা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*