প্রতিবেদন: ছাব্বিশের নির্বাচনে হেরে গিয়েছে বিধায়ক পদ। সরকারও নেই, ছন্নছাড়া অবস্থা দলের। সময়টা মোটেই ভালো যাচ্ছে না টলি তারকা সোহম চক্রবর্তীর।এরই মধ্যে প্রতারণার মামলায় নতুন করে বেকায়দায় পড়লেন অভিনেতা। বুধবার তাঁর আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকের্টে। অভিযোগ, ছবিতে অভিনয় করিয়ে দেওয়ার সুযোগ দেবেন, এই টোপ দিয়ে একজনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেন তিনি। কিন্তু কথা মতো অভিনয়ের সুযোগ পাননি অভিযোগকারী। এরপরও বারবার তাগাদা দিয়েও টাকা ফেরত পাননি। এই নিয়ে পুলিশে অভিযোগ জানান তিনি। আর সেই মামলা থেকে রক্ষা পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠে। তখনই বিচারপতি বসাক অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

Be the first to comment