পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক ভাবে প্রকল্পে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পুজোও করলেন তিনি।
  2. পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, পাহাড় থেকে সাগর পর্যন্ত তাঁর উন্নয়নকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  3. কলকাতায় ফের আসতে পেরে তিনি যে যারপরনাই আনন্দিত, সেকথা ব্যক্ত করেছেন। এবার ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠানে যেভাবে তাঁকে স্বাগত জানানো হল, তাতে আপ্লুত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
  4. সৌদি আরবের তেল শোধনাগারে নাগাড়ে হুথি-হামলার বিরোধিতা করল ভারত। বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অ্যারামকো হেডকোয়ার্টার-সহ সৌদি আরবের আরও নানা জায়গায় হামলার কড়া নিন্দা জানায় ভারত।
  5. এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট AI-2030 বিমানে বোমা থাকার আশঙ্কা করেন পাইলট। জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ।
  6. বুধবার দুপুরে দিল্লির ফিরোজ শাহ রোডে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে বামেদের দুই ছাত্র সংগঠন। SFI-DYFI-এর বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা
  7. বকেয়া রাজস্ব আদায় বাড়াতে এক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা সরকারের। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর (হাউজ ট্যাক্স) বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ দ্রুত পুনরুদ্ধারের জন্য করদাতাদের জন্য বিশেষ সুযোগ আনা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের কোনও অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। শুধু তা-ই নয়, বকেয়া আসল অর্থের ওপরেও ১০ শতাংশ ছাড় মিলবে।
  8. কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ- র গোয়েন্দারা একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেলেন। উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম।
  9. ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল শেক্সপিয়ার থানার পুলিশ। বুধবার ১১টায় থানায় হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
  10. দুপুর নাগাদ প্রেসিডেন্সির গেটের বাইরে জমায়েত করেন ABVP-র সদস্যরা। ভারতের পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা নিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।
  11. সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চারজনের। মৃত চারজনেই একে অন্যের আত্মীয়। বুধবার ঘটনাটি ঘটেছে মোহনপুর থানা এলাকার বাদশাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত চার জনের নাম বদির মল্লিক (৪৫), বদিরের বোন নাজেরা বিবি (৩৮), নাজেরার ছেলে শেখ রবিউল (২৫) এবং প্রতিবেশি সেখ শোয়েব (২৭)।
  12. বুধবার সাতসকালে বর্ধমান শহরের বীরহাটায় একটি শোরুমের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক্টর এসে পরপর ধাক্কা মারে স্টেশনমুখী মোটরসাইকেল ও রিক্সায়। ঘটনায় মৃত্যু হলো মোটরসাইকেলে সওয়ার কাকা ও ভাইঝির। আহত আরও ১। আটক করা হয়েছে ট্রাক্টর চালককে।
  13. সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর  গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই টোটো যাত্রীর। আহত হয়েছেন আরও দুজন। শুধু তাই নয়, ঘাতক স্করপিও গাড়িটি সোজা ছিটকে পড়ে যায় পুকুরে।
  14. গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল একটি যাত্রিবাহী বাস। বুধবার সকালে শালবনি ব্লকের সাতপাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে । তাঁদের মধ্যে তিনজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
  15. মহারাষ্ট্রের পালঘর জেলায় ইম্পিরিয়াল হাইটস বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুই মহিলার মৃত্যু। গুরুতর অসুস্থ ছয় জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*