রোজদিন ডেস্ক :
উত্তর বঙ্গের বন্ধ চা বাগানগুলিকে রাজ্যের নতুন সরকারের মানবিক উপহার!
উৎসবের মরসুমে তাঁদের পরিবার পিছু অতিরিক্ত পঞ্চাশ কিলো চাল ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানান। বলেন, ওঁরা যে পঁয়ত্রিশ কিলো চাল পাবেন, তার সঙ্গে অতিরিক্ত পঞ্চাশ কিলো চাল দেওয়া হবে। দুর্গাপুজো থেকে ছটপুজো অবধি তা দেওয়া হবে। একে তাঁদের মানবিক সরকারের ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি।
২০২৩ সালের জানুয়ারি মাস থেকে উত্তর বঙ্গের ২১ টি চা বাগান বন্ধ। ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কর্মহীন। মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের বয়েস ষাট বছরের কম, কিন্তু বাগান বন্ধের জন্য কর্মহীন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শ্রম দফতর পাঁচ হাজার টাকা পাঠাবে।
ওঁরা তো বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই, সরকার তাঁদের পাঁচ হাজার টাকা করে দেবে।

Be the first to comment