Kolkata Corporation, তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর কংগ্রেসে যোগ দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুজোর পরই রাজ্যে কলকাতা (Kolkata Corporation), হাওড়া সহ পুরভোটের বাদ্যি বেজে উঠতে চলেছে।। প্রাক্তন শাসক দলের দুই কাউন্সিলর সঞ্চিতা মন্ডল ও ফরজানা চৌধুরী আজ কংগ্রেসে যোগ দিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়ে বলেন, আর এস এস – বিজেপির লাগাতার স্বৈরাচারের বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার, আপসহীন লড়াই এ আস্থা রেখে বিভিন্ন দল থেকে নেতা, কর্মীরা কংগ্রেসের সঙ্গে আসছেন। কংগ্রেস বহুত্ববাদের ঐতিহ্যকে রক্ষা করার লড়াই করছে।


কলকাতার ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেন তিনি। এই দাবিতে পুজোর পর তাঁরা আন্দোলনে ও নামবেন বলে জানান। এই আন্দোলনে কোন বিভাজন ছাড়া গণতন্ত্র প্রিয় সব মানুষকে সামিল হওয়ার আহবান জানান শুভঙ্কর সরকার।
এই যোগদান কর্মসূচিতে সুমন রায় চৌধুরী, মানস সরকার, পার্থ ভৌমিক, অশোক ভট্টাচার্য, সুদীপ্তা রায় চৌধুরী প্রমুখ নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর বহু বিভক্ত প্রাক্তন শাসক দলের অনেকেই কংগ্রেসে ফিরে আসছেন। পুরভোটের আগে দুই নেত্রীর দলে যোগ দানে খুশি কংগ্রেস নেতা, কর্মীরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*