Police হেফাজতে যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা বীরভূমের দুবরাজপুরে

Spread the love

রোজদিন ডেস্ক: বীরভূমের দুবরাজপুরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, চোর সন্দেহে পুলিশ বরজাহান শাহ ( ৩৫) কে দুবরাজপুর থানায় নিয়ে আসে। সেখানে তাঁকে অকথ্য অত্যাচার করা হয় বলে পরিবারের অভিযোগ।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।পুলিশ অ্যাম্বুলেন্সে তাঁর মৃতদেহ বার করার চেষ্টা করলে স্থানীয় মানুষ তা আটকে তুমুল বিক্ষোভ দেখান। দীর্ঘ ক্ষণ তা চলে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*