- ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েতের ডাক দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
- সেই কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ না দেওয়ার আবেদন জানাল দিল্লি পুলিশ। পুলিশের তরফে কড়া বার্তা, জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সর্বোচ্চ ১১ জনের একটি দলকে উপযুক্ত জায়গায় কর্মসূচি পালনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। তবে বড় জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না।
- বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম দুর্গাপুজো। তাই গোটা রাজ্যে রেকর্ড সংখ্যক বইয়ের স্টল দিয়ে নজির গড়তে চাইছে পদ্ম–ব্রিগেড। গোটা রাজ্যে দেড় হাজার স্টল দেওয়ার টার্গেট নিয়েছে তারা।
- গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ পদে ছত্রপতি দত্তের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও ছত্রপতিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ, ইউজিসির নির্ধারিত যোগ্যতা পূরণ না করায় ওই পদে তাঁর নিয়োগ আইনসম্মত নয়।
- পঞ্চমীর দিনই বুকস্টল বসানোর অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। জরুরি ভিত্তিতে মামলা শোনার অনুমতিও দিয়েছেন প্রধান বিচারপতি।
- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ অক্টোবর তৃণমূলের যুযুধান দুইপক্ষকে শুনানির জন্য ডাকলো জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের নাম ও স্বত্ব কোন শিবিরের, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক মাসের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার জন্য গত ২৮ সেপ্টেম্বরই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬ অক্টোবরের মধ্যে দুই শিবিরকে নথি জমা দিতে বলা হয়েছে।
- জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির অনলাইন বুকিং প্রথা ফিরল। অনলাইন ব্যবস্থা চালু হতেই পর্যটকদের জিপসি ও হাতি সাফারির বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। পঞ্চমীর দুপুরের মধ্যেই আগামী এক মাসের জন্যে জলদাপাড়ায় প্রায় ৭০ শতাংশ সাফারির আসন বুকিং হয়ে গিয়েছে।
- প্রতিবেশীর একরত্তি কোলের শিশুকে সাততলা থেকে ফেলে দিল ১০ বছরের নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শিশুর মা-বাবা ওই নাবালিকার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওতে।
- হাওড়া – বর্ধমান কর্ড লাইনের কামারকুন্ডুতে যাত্রী বিক্ষোভ । প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে রইল আপ হাওড়া- গয়া বন্দে ভারত এক্সপ্রেস।
- ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। শুক্রবার ভোররাতে (স্থানীয় সময়) জোরালো কম্পন অনুভূত হয় রাশিয়ার কামচাটকা এলাকার পেনিনসুলা অঞ্চলে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭।

Be the first to comment