ELECTION COMMISION: “ঘাস ফুল তুমি কার”, ৩০ অক্টোবর তৃণমূলের দুই শিবিরকে তলব করল নির্বাচন কমিশন

Spread the love

প্রতিবেদন: তাঁর সাধের তৃণমূল কংগ্রেস দল ও ঘাসফুল শেষ পর্যন্ত কাদের হাতে যাবে, এবার বোধহয় তার ফয়সালা হতে চলেছে। এই নিয়ে গজিয়ে ওঠা বিতর্কে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের দেওয়া সময় সীমা মেনে আগামী ৩০ অক্টোবর তৃণমূলের দুইপক্ষকে শুনানির জন্য তলব করল জাতীয় নির্বাচন কমিশন। তবে এবার দু-পক্ষকে নিয়ে একসঙ্গে শুনানি হবে। এর আগে প্রতিবারই আলাদা ভাবে শুনানি করেছিল কমিশন। তৃণমূলের নাম ও প্রতীক কোন শিবিরের, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক মাসের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার জন্য গত ২৮ সেপ্টেম্বরই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬ অক্টোবরের মধ্যে দুই শিবিরকে নথি জমা দিতে বলা হয়েছে। এরপর আগামী ৩০ অক্টোবর তৃণমূলের দুই পক্ষকে নিয়ে শুনানি হবে। দুপুর সাড়ে তিনটেয় দিল্লিতে কমিশনের সদর দফতরে হবে এই শুনানি।

এদিকে ২০ অক্টোবরের মধ্যে লোকসভার স্পিকারের নোটিসের জবাব দিতে হবে তৃণমূলত্যাগী আর এক শিবির এনসিপিআই সাংসদদেরও। গত ৮ অক্টোবরের মধ্যে তাদের জবাব দিতে বলেছিল স্পিকার ওম বিড়লার অফিস। কিন্তু জবাব দিতে ফের ২ সপ্তাহ সময় চান এনসিপিআই সাংসদরা। সেই সময়সীমা শেষ হচ্ছে ২০ অক্টোবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*