ROSE VALLEY SCAMS: রোজ ভ্যালির আমানত ফেরানোর লক্ষ্যে নতুন পোর্টাল, ছ’মাসে দেওয়া হবে ৪৯২ কোটি টাকা

Spread the love

প্রতিবেদন: দীর্ঘ প্রায় এক দশক কার্যত নিস্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হল রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি বা এডিসি। নতুন করে ওয়েবসাইট চালু হওয়ার পর প্রতারিতদের টাকা ফেরতের প্রক্রিয়া উল্লেখযোগ্য ভাবে দ্রুত হবে বলে দাবি করেছে কমিটি। তাদের আশা, বর্তমানে আটকে থাকা প্রায় ৪৯২.৫২ কোটি টাকা আগামী ছ’মাসের মধ্যে দাবিদারদের হাতে তুলে দেওয়া হবে। এডিসি-র তরফে জানানো হয়েছে, ২০১৫ সালে কমিটি গঠিত হলেও পরিকাঠামো, অর্থের অভাব, অফিস ও জনবলের ঘাটতির জেরে দীর্ঘদিন কাজ এগোয়নি। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। ২০২৪-এর ৩ অক্টোবর প্রথম দফায় আমানত ফেরত দেওয়া শুরু হয়।প্রথম দফার অর্থ ফেরতের পর দেখা যায়, আগের ওয়েবসাইটে মাসে মাত্র ১০ থেকে ১২ হাজার দাবি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছিল। সেই গতিতে ৩২ লক্ষ দাবির নিষ্পত্তি করতে প্রায় ৩০ বছর সময় লেগে যেত। সেই কারণেই ২০২৫ সালের জুনে নয়া সাইট তৈরি করার সিদ্ধান্ত হয়। ১২ অক্টোবর থেকে তা সম্পূর্ণ কার্যকর হয়েছে। এখন প্রতিটি ব্যাঙ্কের কর্মদিবসে গড়ে প্রায় ৩ হাজার দাবির নিষ্পত্তি করা সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*