SRFTI : উপাচার্যের দফতরে হামলার অভিযোগে ৬ পড়ুয়া বহিষ্কৃত 

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার নামী টেলিভিশন, ফিল্ম সংক্রান্ত শিক্ষা কেন্দ্র সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ( এস আর এফ টি আই) ছয় পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।

তাঁদের বিরুদ্ধে উপাচার্যর দফতরে ভাঙচুর, তাঁকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত পড়ুয়ারা হলেন, শুভম ওয়াদান্দে, অভিলাষ বি নায়ার, নচিকেত শশিকান্ত পাওয়ার, অ্যারন পি জয়, আপ্পু সোমন ও ধিবাহার এম।

তাঁরা উপাচার্যে সন্তোষ আজমেরার দফতরে ভাঙচুর করেন। শুভম ওয়াদান্দের বিরুদ্ধে তাঁকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ আছে।

বুধবার রাতে এই ঘটনা হয়। বৃহস্পতিবারই ডিন কাউন্সিলের সুপারিশে এই ছয় পড়ুয়াকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*