রোজদিন ডেস্ক :
আজ মহাষষ্ঠীর ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়েয় মোহনপুর মোড়ের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় তিন জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত দুজন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ভোরে একটি ছোট চার চাকার গাড়ি একটি মোটর সাইকেলে ধাক্কা মারলে তা গিয়ে একটি বিলাসবহুল গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির পিছনে থাকা দুই আরোহী প্রাণ হারান। মোটর সাইকেলে থাকা দুজনের মধ্যেও একজন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
স্থানীয় মানুষ জন দ্রুত উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ আসে। ছোট গাড়িটির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় আরোহীরা বেঁচে গেছেন। পুলিশ দুর্ঘটনা গ্রস্ত সব গাড়িই থানায় নিয়ে গেছে। গুরুতর আহত দুজন কে হাসপাতালে ভর্তি করা হয়।
মহাপুজোর প্রথম দিন ই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
দুর্ঘটনায় জড়িত গাড়ি, মোটর সাইকেল সবই কলকাতার দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল।

Be the first to comment